আমাদের প্রধান লক্ষ্য মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন। আধুনিক কলা-কৌশল, যুগোপযোগী জ্ঞান ও দক্ষতার মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে তা শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের অন্যতম কর্মসূচি। বিদ্যালয়ে অ্যাসেম্বলি, ক্লাস, পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি সুসংগঠিতভাবে পরিচালিত হয়।
আমি বিশ্বাস করি, সম্ভাবনাময় শিক্ষার্থীরা এখানে এসে তথ্যপ্রযুক্তির ব্যবহার, মেন্টরিং, মূল্যবোধ, সৃজনশীল লেখা, দেয়ালিকা তৈরি, বিতর্ক, খেলাধুলা, কবিতা আবৃত্তি, নাচ, গান, চিত্রাঙ্কনসহ নানা সহশিক্ষা কার্যক্রমে দক্ষতা অর্জন করবে।
শিক্ষক ও শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়ার কাজে নিবেদিত হবে—এটাই আমার প্রত্যাশা।
যুগে যুগে শিক্ষা মানব সভ্যতার বিকাশের মূল চালিকা শক্তি। আমাদের লক্ষ্য বিশ্বমানের জ্ঞানসম্পন্ন, দেশপ্রেম ও মনুষ্যবোধে উজ্জীবিত মানুষ তৈরি করা। এই লক্ষ্য পূরণে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট চালু করা হয়েছে, যা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছি।
পরিশেষে, বিদ্যালয়ের পরিচালনা কমিটি, শিক্ষক মন্ডলী, কর্মচারীবৃন্দ, শিক্ষার্থী ও শিক্ষার সাথে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।