স্থাপিতঃ ২০০১ইং
সংক্ষিপ্ত বর্ণনা
তালবাড়িয়া উচ্চ বিদ্যালয়
অত্র প্রতিষ্ঠানটি রাজশাহী জেলার চারঘাট উপজেলার ৫নং চারঘাট ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের তালবাড়িয়া মৌজায় অবস্থিত। বিদ্যালয়টি পাকা রাস্তা সংলগ্ন দক্ষিণ পশ্চিমে আম বাগান, চারিদিকে সবুজ গাছপালা বেষ্টিত প্রাকৃতিক মনোরম পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত।
প্রতিষ্ঠা কাল
০৭/১২/২০০১ খ্রীঃ।
ইতিহাস
বিগত ২০০১ ইং সালের ৭ই ডিসেম্বর অত্র এলাকার শিক্ষনুরাগী ব্যক্তিবর্গ পরস্পারিক মতবিনিময় করেন যে, তালবাড়িয়া একটি জনবহুল এলাকা ৫/৬টি গ্রামের মাঝখানে অবস্থিত। এখানে একটি তালবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। কমলমতি ছেলে-মেয়েরা ৫ম শ্রেণী পাশ করে দূরবর্তী সকুলে যেতে হয়। ফলে পরবর্তীতে অনেক ছেলে-মেয়ে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাই শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সুধীজনের সার্বিক প্রচেষ্টায় বিদ্যালয়টি গড়ে উঠেিিছল। বিদ্যালয়টি ০৭/০২/২০০৪ ইং তারিখ স্মারক নং-১৮৯৭/৬রাজ পত্রের মাধ্যমে নিম্ন মাধ্যমিক পর্যায়ে প্রাথমিক পাঠদান লাভ করে। পরবর্তীতে ১৮/১০/২০১০ ইং তারিখ স্মারক নং- ২০৪/রাজ পত্রের মাধ্যমে নিম্ন মাধ্যমিক পর্যায়ে স্বীকৃতি লাভ করে। বর্তমানে বিদ্যালয়টি ০৮/০২/২০১২ ইং তারিখ স্মারক নং-১/এস/৫০/৪৯২ পত্রের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী, বিদ্যালয়টির মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি প্রদান করে। বর্তমানে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি বর্গের সহযোগিতায় সফলতার সাথে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে।